প্রকাশিত বই

নুন আগুনের সংসার

২০১০ খ্রিস্টাব্দে  প্রকাশিত কবির একমাত্র কবিতার বই। প্রকাশনা প্রতিষ্ঠান ‘অগ্রদূত’ থেকে প্রকাশিত হয়েছে। 

প্রজন্মের বিচ্ছিন্নতায় দগ্ধ কলম ধাবমান প্রগতির চেতনায়। ব্যক্তিকে সমষ্টিতে যুক্ত করার সংগ্রামে আবর্তিত হয় চিন্তা ও চর্চা। মুক্তচিন্তার শৈল্পিক উপস্থাপনের আকাঙ্ক্ষায় তাড়িত হন অহর্নিশ। যাপনের গ্লানিতে সমৃদ্ধ হয় পাল্টে দেয়ার শব্দচাষ।

নাগরিক বাঁশিওয়ালা; বাজাতে চান অলোক বীণ। উসকে দিতে চান বলশালী জোছনায় গল্পঘরে সূরের আগুন। স্বপ্ন দেখেন পৃথিবীর সন্তোরা ঢোল আর ঢুলিদের সাথে রাস্তায় নেমে আসবেন মিছিলে। অনুসন্ধান করতে চান সময়হীনতার মাঝে ডুবে যাওয়া এ মৃত্তিকার সম্ভ্রান্তির ইতিহাস। নিজের সময়কে নিয়ে যেত চান বাকি সময়ের কাছে, বুঝতে চান গতির মন্ত্র।

নিত্যদিনের বোঝাপড়ার সাথে সাথে যুক্ত হয়েছে যাপনের গল্পসব; ব্যক্তিগত প্রেমানুভূতির শব্দমালা।

শীঘ্রই প্রকাশিত হবে

প্রকাশের অপেক্ষায় আছে কবির দূরন্ত কৈশরের স্মৃতি গদ্যসংকলন ‘অনিন্দ্য সুন্দরের গল্প’। দৈনন্দিন যাপনের অনুভূতিমালার অপরূপ ছন্দের বিন্যাসে রচিত কবিতার বই ‘রূপ মৈথুনের কাব্য। এবং সমসাময়িক সময়ে রচিত অন্যান্য কবিতার সমন্বয়ে আরো একটি কবিতার বই। প্রকাশের অপেক্ষায় আছে বিশ্ব নন্দিত লেখক কাহলিল জিবরান’র লেখা চিঠিপত্রের সংকলনের অনুবাদ ‘আত্মপ্রতিকৃতি’।