দূরতম জোছনা এবং সকাল

দূরতম জোছনা এবং সকাল

আলতাফ শেহাব

না বুঝে কারে তুমি ভাসালে আঁখিজলে
                          -রবীন্দ্রনাথ ঠাকুর

দায়হীন সন্ধ্যার মতো মুছে যায়
দূরতম জোছনা এবং সকাল
প্যাঁচার চোখের মতো
দীর্ঘ সময় ব্যায় করা যায়
কখনো কোন-কোন অনাঘ্রাত চকোলেটে

নিশীপাওয়া মানুষের মতো
এরকম বহু রাত যাপন করেছি
দূরতম জোছনায় বিগত চাঁদের রাতে
চূড়ান্ত ক্লেশে হেঁটেছি সকালের পথে

দায়হীন সন্ধ্যার মতো সত্যিই মুছে যায়
নিশীপাওয়া কিছু কিছু মানুষের
দূরতম জোছনা এবং সকাল

মন্তব্য করুন

আপনার ই-মেইল এড্রেস প্রকাশ করা হবে না। (*) চিহ্নিত ঘরগুলো অবশ্যই পূরণ করতে হবে।