বাবাকে জিবরান

বস্‌রি থেকে বাবাকে লেখা এই চিঠিখানিতে জিবরান তার দুইবোন মারিনা এবং সুলতানার স্বাস্থ্য সম্পর্কে জানিয়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্র প্রবাসী তাদের কোন এক আত্মীয় জিবরানের বাবাকে লিখেছিলেন, তার দুই মেয়ে খুবই অসুস্থ; বৃদ্ধ তার দুশ্চিšতার কথা ছেলেকে জানিয়েছিলেন। জিবরানের বাবা এই চিঠির তারিখ সম্পর্কে কিছু জানাননি। চিঠিখানি সম্ভবত এপ্রিলের প্রথম দিকে অথবা এপ্রিল ফুল’র দিন লেখা।

বাবাকে জিবরান

                                                                                                                                                                                                    বৈরুত,
                                                                                                                                                                                           এপ্রিল, ১৯০৪
প্রিয় বাবা,
অপ্রত্যাশিত একটি সংবাদ পেয়ে গভীর দুঃখ ও দুশ্চিন্তার কথা জানিয়ে লেখা আপনার চিঠিখানি হাতে পেয়েছি। আমিও আপনার মত বেদনা বোধ করছি; কিন্তু এই চিঠি লেখার পেছনে লেখকের উদ্দেশ্য এবং চিঠির কারণ সম্পর্কে আমি কিছুই জানিনা। তারা (ঈশ্বর তাদের মঙ্গল করুন) আপনাকে চিঠিতে বলেছে আমার বোনদের একজন জটিল রোগে আক্রান্ত এবং তারা এও বলেছে, তার অসুখটি বড়সড় ব্যায়ের সাথে সম্পৃক্ত। যে কারণে আমার বোনদের আপনাকে টাকা পাঠাতে সমস্যা হতে পারে। স¤প্রতি এই ভূতুড়ে চিঠির পেছনে আমি একটি কারণ খুঁজে পেয়েছি, চিঠিটি এপ্রিলের প্রথমদিন লেখা হয়েছিল। আমাদের খালামনি এ ধরণের ভদ্র এবং মজার রসিকতা করে অভ্যস্ত। তার ভাষ্যমতে আমাদের বোনদ্বয় গত ছ’মাস ধরে অসুস্থ; এটা কতটুকু সত্য তা তো শুনেই বোঝা যাচ্ছে। গত সাতমাসে মি. রয় আমাকে পাঁচটি চিঠি লিখেছেন, যাতে তিনি আমাকে আশ্বস্ত করেছেন যে, আমার দুই বোন মারিনা ও সুলতানা দারুণ সুস্থ রয়েছে। তিনি তাদের সৎ চরিত্রের উচ্ছ¡সিত প্রশংসা করেছেন, বিশেষ করে সুলতানার মার্জিত ব্যবহার সম্পর্কে বলেছেন; তিনি বলেছেন আমাদের দু’জনের চেহারা, শারীরিক গঠন ও চরিত্রের দারুণ মিল রয়েছে। কথাগুলো আমাকে এমন একজন মানুষ বলেছেন যিনি আমার দেখা সবচে সৎ মানুষ। তিনি এমন একজন মানুষ যিনি এপ্রিল ফুলের ঠাট্টা-তামাশা মারাত্মক ঘৃণা করেন এবং মানুষের হৃদয়ে দুঃখের সঞ্চার করে এমন বানোয়াট বিষয় অপছন্দ করেন। আমি আপনাকে আশ্বস্ত করছি সবকিছু ঠিকঠাক আছে, আপনি আপনার মনকে শান্ত করুন।
 
আমি এখনও বৈরুতেই আছি। মনে হচ্ছে পুরোমাসটিই ঘরছাড়া থাকতে হবে। সেই আমেরিকান পরিবারকে অগাধ শ্রদ্ধা জানাই যাদের কল্যাণে আমি ঘুরে বেড়াচ্ছি সিরিয়া ও ফিলিস্তিন, যাদের কারণে মিশর এবং সুদান সফর আমার জন্য সহজ হল। যে কারণে আমি বলতে পারছিনা কবে আবার বৈরুত হতে ফিরছি। যাহোক, আমি আমার ব্যক্তিগত সুবিধার কথা চিন্তা করেই এখানে রয়ে গেছি যা আমাকে এই দেশে থাকতে সাহায্য করবে। আর তারা দু’জনেই আমার ভবিষ্যৎ সম্পর্কে খুব ভাবে। আমার ভবিষ্যৎকে সুন্দর ও সুরক্ষিত করার জন্য কি করা প্রয়োজন এখন আমি তা সন্দেহাতীত আন্তরিকতার সাথে বিচার বিশ্লেষণ করতে পারি।
 
আপনাকে যা বলার ছিল প্রায় সবই বলা হয়ে গেছে- আমার সব আত্মীয় বন্ধু-বান্ধবকে গভীর ভালোবাসা জানাই। আর শ্রদ্ধা জানাই তাদেরকে যারা নিয়মিত আমার খোঁজ করে। ঈশ্বরের কাছে প্রার্থনা করি- তিনি যেন আপনাদের সুস্থ রাখেন এবং দীর্ঘায়ু করেন।
 
                                                                                                                                                                                               আপনার পুত্র
                                                                                                                                                                                                     জিবরান

মন্তব্য করুন

আপনার ই-মেইল এড্রেস প্রকাশ করা হবে না। (*) চিহ্নিত ঘরগুলো অবশ্যই পূরণ করতে হবে।