কবিতায় লিখব খুনের বয়ান
কবিতায় লিখব খুনের বয়ান আলতাফ শেহাব জলপাই সবুজে জড়োসড়ো প্রতিটি রাজপথনগরে এমন শ্রাবণ আমরা চাইনি।সাজোয়া ট্যাংকের পিঠে উদ্ধত রাইফেল হাতেপথরোধ করে দাঁড়িয়ে থাকবে প্রহরিএতো বিমর্ষ নিরাপত্তা আমরা চাইনি। বাবার কোলে গুলিবিদ্ধ শিশু রিয়া গোপসন্তানহারা চোখে আজন্ম শোক চাইনি।ঝাঁজাল কাঁদানেগ্যাস রুখতে গিয়েজনালার শার্শিতে গুলিবিদ্ধ হলোকিশোর সামির, চোখের মনি ভেদ করেমাথার খুলি ভেঙ্গে দিল ঘাতক বুলেট,তাঁর মায়ের আজন্ম শূন্যদৃষ্টি চাইনি।প্রকাশ্যে রাস্তায় খুন হলো আবু সাইদসরাসরি বুকে গুলি করে দিলো বাহিনী।চোখেমুখে হাঁসতো ছেলেটা মীর মুগ্ধআমাদেরই অর্থে কেনা বুলেটে স্তব্ধ।আছে এমন আরো শতশত খুনের বিবরণকটা মুছবে রাষ্ট্রীয় শোকের কালো প্রহসন? নিরাপত্তা ভিক্ষা চাইছে নিরাপত্তা বাহিনীলাশের মিছিলে শামিল হচ্ছে ইউনিফর্মবিনা প্রতিরোধে ভেঙ্গে যাচ্ছে কারাগারআমার বুকে তাক করে রাখা দেহরক্ষীর বন্দুকরক্তস্রোতে উপচে পড়ছে নালা-নর্দমার বুকজনতার মুখোমুখি লোভী রাজনৈতিকের মুখলাশ কাটা ঘরে অগণিত লাশ পরিচয়হীনছাই হয়ে গেছে অন্তর্জাল যদিও তারহীনদিনের পর দিন বিভৎস সান্ধ্য আইনদিনের আলোয় সব দাবি মেনে নিবে ঠিকঅন্ধকার ঘনীভূত হলে দরোজায় ঠক ঠকরাষ্ট্রের সকল সান্ত্রী নির্ঘুম রুখে দিতে জনতাএ কোন প্রেতছায়া, কারা জনপদের ক্ষমতা। আলমত নষ্ট করবে, ফাঁসিয়ে দেবে সহযোদ্ধাদেরপ্রয়োগ করবে- মুছে দেয়ার আছে যতো কৌশলএজহারে বিবরণ লিখবে তোমাদের মতো ছলে!প্রতিটি সুরভিত নগর উদ্যানে জড়ো হবো আমরাঢেকে দিব যতো কোলাহল সব মিছিলে মিছিলেকবিতায় লিখব খুনের বয়ান দেয়ালে দেয়ালে।
কবিতায় লিখব খুনের বয়ান Read More »





